Terms & Conditions · নিয়ম ও শর্তাবলি
For parts from bdfix.net and repairs at our Uttara lab.
bdfix.net থেকে পার্টস কেনা এবং repair.bdfix.net-এ রিপেয়ার করানোর সহজ নিয়ম। অর্ডার বা রিপেয়ারের আগে একবার পড়ে নিন।
এক নজরে
- দাম: টাকায় (৳), সবার জন্য একই দাম।
- পেমেন্ট: bKash, Nagad বা ক্যাশ অন ডেলিভারি। ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অগ্রিম।
- পার্সেল ডেলিভারিম্যানের সামনেই খুলে চেক করুন।
- অব্যবহৃত পার্টস ৩ দিনের মধ্যে ফেরত বা বদল করা যায়।
সর্বশেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৬
১. সাধারণ কথা
- এই শর্তাবলি bdfix.net (পার্টস শপ) এবং repair.bdfix.net (রিপেয়ার ল্যাব)—দুই সাইটের জন্য। সাইট দুটি পরিচালনা করে BD-FIX Solutions, এইচ.এম. প্লাজা, বাড়ি ৩৪, রোড ২, সেক্টর ৩, উত্তরা, ঢাকা।
- অর্ডার করলে, রিপেয়ার বুক করলে বা সাইট ব্যবহার করলে আপনি এই শর্তাবলি, আমাদের ওয়ারেন্টি নীতিমালা এবং প্রাইভেসি পলিসি মেনে নিচ্ছেন।
- আমরা এই শর্তাবলি আপডেট করতে পারি। আপনার অর্ডার বা রিপেয়ারের দিন ওয়েবসাইটে যে শর্তাবলি ছিল, সেটাই প্রযোজ্য।
২. পণ্য, দাম ও মডেল মেলানো
- সব দাম বাংলাদেশি টাকায় (৳)। সাধারণ কাস্টমার, টেকনিশিয়ান বা দোকান—সবার জন্য একই কাছাকাছি-পাইকারি দাম।
- দাম ও স্টক আগে না জানিয়ে বদলাতে পারে। অর্ডার কনফার্ম করার সময় যে দাম জানানো হয়, সেটাই চূড়ান্ত।
- ওয়েবসাইটের ভুলে কোনো দাম বা তথ্য ভুল দেখালে আমরা আপনাকে জানাব; তখন অর্ডার বাতিল করা যাবে, আর আমরাও এমন অর্ডার বাতিল করতে পারি।
- ছবি শুধু ধারণা দেওয়ার জন্য—আসল পার্টসের সাথে একটু পার্থক্য থাকতে পারে। পার্ট নম্বর ও বিবরণই চূড়ান্ত।
- সঠিক মডেল মেলানো আপনার দায়িত্ব। অর্ডারের আগে পার্ট নম্বর বা ল্যাপটপ মডেল মিলিয়ে নিন; নিশ্চিত না হলে WhatsApp-এ জিজ্ঞেস করুন—আমরা মিলিয়ে দিতে সাহায্য করব।
৩. অর্ডার ও পেমেন্ট
- অর্ডার করার পর কনফার্ম করার জন্য আমরা ফোন বা WhatsApp করতে পারি।
- পেমেন্ট: bKash, Nagad অথবা ক্যাশ অন ডেলিভারি। দোকানে এলে কাউন্টারে পেমেন্ট করা যায়।
- ঢাকার বাইরে কুরিয়ার অর্ডার: ডেলিভারি চার্জ bKash বা Nagad-এ অগ্রিম দিতে হবে; পণ্যের দাম দেবেন পার্সেল হাতে পেয়ে।
- অর্ডার কনফার্ম করা না গেলে বা পার্টস স্টকে না থাকলে আমরা অর্ডার বাতিল করতে পারি; সেক্ষেত্রে অগ্রিম দেওয়া টাকা পুরো ফেরত দেব।
৪. ডেলিভারি ও পার্সেল গ্রহণ
- উত্তরায় আমাদের নিজস্ব ডেলিভারি, একই দিনে পাঠানো হয়। সারা বাংলাদেশে Pathao বা Steadfast কুরিয়ারে সাধারণত ২৪–৪৮ ঘণ্টা লাগে; কুরিয়ারের কারণে কখনো দেরি হতে পারে।
- ডেলিভারি চার্জ অর্ডার কনফার্ম করার আগেই জানানো হয়।
- ডেলিভারিম্যানের সামনেই পার্সেল খুলে চেক করুন। ভাঙা, ভুল বা কম পণ্য পেলে পার্সেল নেবেন না এবং সাথে সাথে আমাদের ফোন বা WhatsApp করুন।
- পার্সেল গ্রহণ করার পর ভাঙা, ভুল বা কম পণ্যের অভিযোগ নেওয়া হবে না। ব্যবহারের সময় কোনো ত্রুটি দেখা দিলে তা ওয়ারেন্টি নীতিমালা অনুযায়ী দেখা হবে।
৫. ফেরত, বদল ও বাতিল
- মত বদলালে বা ভুল মডেল অর্ডার করলে: ডেলিভারির ৩ দিনের মধ্যে ফেরত বা বদল করা যাবে—যদি পার্টস লাগানো বা ব্যবহার করা না হয়, এবং বক্স, স্টিকার ও সিরিয়াল নম্বর অক্ষত থাকে।
- এক্ষেত্রে ডেলিভারি চার্জ ফেরত হবে না, আর কুরিয়ারে ফেরত পাঠানোর খরচ আপনার।
- যেসব জিনিস মত বদলে ফেরত হয় না: চীন থেকে আপনার জন্য আনা স্পেশাল অর্ডার পার্টস; লাগানো বা সোল্ডার করা পার্টস; সফটওয়্যার/লাইসেন্স, ডোমেইন, হোস্টিং ও Zoho-র মতো ডিজিটাল সার্ভিস।
- পণ্য হাতে পেয়ে চেক করার পর bKash, Nagad বা দোকানে ক্যাশে টাকা ফেরত দেওয়া হবে।
- ত্রুটিপূর্ণ পার্টসের জন্য ওয়ারেন্টি নীতিমালা দেখুন।
৬. চীন থেকে স্পেশাল ইম্পোর্ট
- অর্ডার নেওয়ার আগেই আমরা দাম ও আনুমানিক পৌঁছানোর সময় জানিয়ে দিই।
- ৫০% অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে হয়; বাকি টাকা পার্টস পৌঁছালে।
- সাধারণত ৭–১৫ দিন লাগে; শিপিং বা কাস্টমসের কারণে কখনো বেশি লাগতে পারে।
- অর্ডার দেওয়ার পর বাতিল করলে অগ্রিম টাকা ফেরত হয় না, কারণ সাপ্লায়ারকে আগেই টাকা দেওয়া হয়ে যায়।
- স্পেশাল অর্ডার পার্টস মত বদলে ফেরত হয় না; ওয়ারেন্টি ইনভয়েসে লেখা মেয়াদ অনুযায়ী।
রিপেয়ারের ঝুঁকি — ডিভাইস জমা দেওয়ার আগে অবশ্যই পড়ুন
নষ্ট ডিভাইস রিপেয়ারে সবসময় কিছু ঝুঁকি থাকে। ডিভাইস জমা দিয়ে আপনি নিচের বিষয়গুলো মেনে নিচ্ছেন:
- চেক বা রিপেয়ারের সময় আগে থেকে দুর্বল বা ক্ষতিগ্রস্ত পার্টস (যেমন মাদারবোর্ড, ডিসপ্লে, ব্যাটারি, হিঞ্জ বা ক্যাবল) পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে, ডিভাইস ডেড হয়ে যেতে পারে, অথবা নতুন কোনো সমস্যা দেখা দিতে পারে।
- পানি পড়া, শর্ট হওয়া, পড়ে যাওয়া, আগে অন্য দোকানে খোলা বা রিপেয়ার করা, অথবা পুরোপুরি ডেড ডিভাইসে এই ঝুঁকি অনেক বেশি।
- এমন হলে BD-FIX কোনো দায় বা ক্ষতিপূরণ নেবে না; ডিভাইস যে অবস্থায় থাকবে, সেই অবস্থাতেই ফেরত দেওয়া হবে।
- ডাটা হারানোর দায় BD-FIX নেবে না—জমা দেওয়ার আগে ব্যাকআপ রাখুন।
- ঝুঁকি বেশি মনে হলে কাজ শুরুর আগেই আমরা আপনাকে জানাব; আপনি রাজি হলে তবেই কাজ শুরু হবে।
৭. রিপেয়ার সার্ভিস (repair.bdfix.net)
- ডিভাইস চেক করার পর আমরা সমস্যা ও মোট খরচ জানাই; আপনি রাজি না হলে কোনো কাজ শুরু হয় না।
- No Fix, No Fee: রিপেয়ার করতে না পারলে কোনো রিপেয়ার চার্জ নেই। শুধু অন-সাইট সার্ভিস বা উত্তরা পিকআপ নিয়ে থাকলে এবং চেক করার পর কাজ না করালে ছোট ভিজিট/পিকআপ চার্জ দিতে হবে।
- Job ID দিয়ে repair.bdfix.net-এ রিপেয়ারের অবস্থা দেখতে পারবেন।
- রিপেয়ারের আগে ডাটার ব্যাকআপ রাখুন। আমরা আপনার ফাইল দেখি বা কপি করি না, তবে রিপেয়ারের সময় ডাটা হারালে BD-FIX দায়ী নয়।
- ডিভাইস রেডি হওয়ার খবর দেওয়ার ৩০ দিনের মধ্যে নিয়ে যান; এরপর ডিভাইসের দায়িত্ব BD-FIX নেবে না।
- রিপেয়ারের ওয়ারেন্টি: ১ মাস (৩০ দিন)—বিস্তারিত ওয়ারেন্টি নীতিমালায়।
৮. অ্যাকাউন্ট, প্রাইভেসি ও কনটেন্ট
- আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিরাপদ রাখুন; আপনার অ্যাকাউন্ট থেকে করা অর্ডারের দায় আপনার।
- আপনার তথ্য শুধু অর্ডার ও রিপেয়ারের কাজে ব্যবহার হয়—বিস্তারিত প্রাইভেসি পলিসিতে।
- সাইটের লেখা, ছবি ও BD-FIX লোগো BD-FIX Solutions-এর; অনুমতি ছাড়া কপি করা যাবে না। HP, Dell, Lenovo ইত্যাদি ব্র্যান্ডের নাম তাদের মালিকদের—আমরা শুধু কোন মডেলে মিলবে তা বোঝাতে ব্যবহার করি।
৯. দায়সীমা, আইন ও যোগাযোগ
- কোনো পণ্য বা সার্ভিসের ক্ষেত্রে আমাদের দায় সেই পণ্য বা সার্ভিসের জন্য আপনার দেওয়া টাকার বেশি নয়। ব্যবসার ক্ষতি, সময় বা ডাটার মতো পরোক্ষ ক্ষতির জন্য BD-FIX দায়ী নয়।
- হরতাল, বন্যা, কুরিয়ার বা কাস্টমসের দেরির মতো আমাদের নিয়ন্ত্রণের বাইরের কারণে দেরি হলে আমরা দায়ী নই, তবে আপনাকে জানিয়ে রাখব।
- এই শর্তাবলি বাংলাদেশের আইন অনুযায়ী চলবে। কোনো সমস্যা হলে আগে আমাদের সাথে কথা বলুন—আমরা সমাধানের চেষ্টা করব।
- যোগাযোগ: [email protected] · WhatsApp +880 1793-216255 · শনি–বৃহস্পতিবার, সকাল ১০টা – রাত ৮টা।
Simple rules for buying parts on bdfix.net and getting repairs on repair.bdfix.net. Please read them once before you order or book a repair.
At a glance
- Prices: in Taka (৳), the same price for everyone.
- Payment: bKash, Nagad or cash on delivery. Outside Dhaka, the delivery charge is paid in advance.
- Check your parcel in front of the delivery person.
- Unused parts can be returned or exchanged within 3 days.
Last updated: 28 November 2026
1. General
- These terms cover bdfix.net (parts shop) and repair.bdfix.net (repair lab). Both sites are run by BD-FIX Solutions, H.M. Plaza, House 34, Road 2, Sector 3, Uttara, Dhaka.
- By ordering, booking a repair or using our sites, you accept these terms, our Warranty Policy and our Privacy Policy.
- We may update these terms. The version on our website on the day of your order or repair applies.
2. Products, prices & compatibility
- All prices are in Bangladeshi Taka (৳). Home users, technicians and shops all pay the same near-wholesale price.
- Prices and stock can change without notice. The price we confirm with you when we accept the order is final.
- If a price or detail is wrong because of a website error, we will tell you and you may cancel; we may also cancel such orders.
- Photos are for guidance and the actual part may look slightly different. The part number and description decide.
- Choosing the right model is your responsibility. Match the part number or laptop model before you order; if you are not sure, ask us on WhatsApp and we will help you check.
3. Orders & payment
- After you order, we may call or WhatsApp you to confirm it.
- Payment: bKash, Nagad or cash on delivery. You can also pay at the counter in our shop.
- Courier orders outside Dhaka: pay the delivery charge in advance by bKash or Nagad; pay for the product when the parcel arrives.
- If we can't confirm an order or the part is out of stock, we may cancel it and refund any advance in full.
4. Delivery & receiving your parcel
- In Uttara we deliver ourselves with same-day dispatch. Across Bangladesh we ship by Pathao or Steadfast courier, usually in 24–48 hours; courier delays can happen.
- We tell you the delivery charge before we confirm your order.
- Open and check the parcel in front of the delivery person. If anything is damaged, wrong or missing, don't accept the parcel and call or WhatsApp us right away.
- Once you accept the parcel, claims for damaged, wrong or missing items are not accepted. Faults that appear during use are handled under our Warranty Policy.
5. Returns, exchanges & cancellations
- Changed your mind or ordered the wrong model? You can return or exchange the part within 3 days of delivery if it has not been fitted or used and its box, sticker and serial number are intact.
- In that case the delivery charge is not refunded, and you pay the courier cost to send it back.
- Not returnable for a change of mind: special-order parts imported from China for you; parts that have been fitted or soldered; software and licences, domains, hosting, Zoho and other digital services.
- Refunds are paid by bKash, Nagad or cash at our shop after we receive and check the item.
- For faulty parts, see our Warranty Policy.
6. Special import from China
- Before you order, we tell you the price and the expected arrival time.
- A 50% advance confirms the order; you pay the rest when the part arrives.
- It usually takes 7–15 days; shipping or customs can sometimes take longer.
- If you cancel after the order is placed, the advance is not refunded, because we have already paid the supplier.
- Special-order parts can't be returned for a change of mind; their warranty is the period on your invoice.
Repair risk — please read before you hand in your device
Repairing a faulty device always carries some risk. By handing in your device, you accept that:
- During checking or repair, parts that are already weak or damaged (such as the motherboard, display, battery, hinge or cables) can fail completely, the device can go dead, or a new problem can appear.
- The risk is much higher for devices with liquid damage, a short circuit or drop damage, devices opened or repaired by another shop, and devices with no power at all.
- If this happens, BD-FIX accepts no liability and pays no compensation; the device is returned in the condition it is in.
- BD-FIX is not responsible for lost data—please back up before you hand in your device.
- If we see a high risk, we tell you before we start, and we start only after you agree.
7. Repair service (repair.bdfix.net)
- We check your device, then tell you the fault and the total cost. No work starts until you agree.
- No Fix, No Fee: if we can't repair your device, you pay no repair charge. A small visit or pickup fee applies only when you asked for on-site service or Uttara pickup and then decide not to go ahead.
- Follow your repair on repair.bdfix.net with your Job ID.
- Back up your data before a repair. We never browse or copy your files, but BD-FIX is not responsible for data lost during a repair.
- Collect your device within 30 days after we tell you it is ready; after that, BD-FIX is not responsible for the device.
- Repair warranty: 1 month (30 days). See the Warranty Policy for details.
8. Accounts, privacy & content
- Keep your account password safe; you are responsible for orders placed from your account.
- We use your details only to handle your orders and repairs. See our Privacy Policy.
- The text, photos and BD-FIX logo on our sites belong to BD-FIX Solutions and may not be copied without permission. Brand names such as HP, Dell and Lenovo belong to their owners; we use them only to show which models a part fits.
9. Liability, law & contact
- For any product or service, our liability is limited to the amount you paid for it. BD-FIX is not responsible for indirect losses such as lost business, time or data.
- We are not responsible for delays outside our control, such as strikes, floods, courier or customs delays, but we will keep you informed.
- These terms are governed by the laws of Bangladesh. If there is a problem, please talk to us first and we will try to solve it.
- Contact: [email protected] · WhatsApp +880 1793-216255 · Saturday–Thursday, 10:00 AM – 8:00 PM.